Iphone 17 সিরিজের একাধিক মডেল প্রকাশ্যে! ভারতে দাম কত?

Spread the love

অবশেষে লঞ্চ হল বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত অ্যাপল পার্কে আয়োজিত ‘অ্যাওয়ে ড্রপিং’ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ফোনের মডেলগুলি।শুধু স্ট্যান্ডার্ড আইফোন ১৭-ই নয়, আরও তিনটি মডেল বাজারে এনেছে টেক জায়ান্ট অ্যাপল- আইফোন ১৭ এআইআর,আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

প্রত্যাশা মতোই নতুন আইফোন ১৭ প্রো সিরিজে পারফরম্যান্সের জন্য এ১৯ প্রো চিপ ব্যবহার করা হয়েছে। আর উভয় ডিভাইস আইওএস ২৬ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আইফোন ১৬ প্রো সিরিজের উত্তরসূরি হিসেবে আসা নতুন দুই স্মার্টফোনে পাওয়া যাবে আধুনিক কুলিং সিস্টেম ও অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট।

আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ প্রো-এর ২৫৬ জিবি স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,০৯৯ ডলার (প্রায় ৯৬,৯০০ টাকা)। আবারআইফোন ১৭ প্রো ম্যাক্স-এর দাম শুরু হয়েছে ১,১৯৯ ডলার (প্রায় ১,৫০০০ টাকা) থেকে। উভয় মডেল ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।ভারতে আইফোন ১৭ প্রো দাম শুরু হয়েছে ১,৩৪,৯০০ টাকা থেকে। আর আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে নূন্যতম ১,৪৯,৯০০ টাকা খরচ করতে হবে। এগুলি কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু এবং সিলভার কালার অপশনে পাওয়া যাবে।আইফোন ১৭ প্রো মডেলগুলি আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার‌ করা যাবে। আর এই স্মার্টফোনগুলির বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর স্পেসিফিকেশন ও ফিচার

এ বছর আইফোন ১৭ প্রো সিরিজের হ্যান্ডসেট দুটি অ্যালুমিনিয়াম বিল্ড-সহ লঞ্চ হয়েছে। যেখানে আমরা অ্যাপলকে প্রো মডেলগুলি টাইটেনিয়াম বডি সহ আনতে দেখতাম।‌ তবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ নতুন এয়ার মডেলটি পেয়েছে টাইটানিয়াম বডি।এদিকে, আইফোন ১৭ প্রো হল আইফোনের ইতিহাসে প্রথম ভেপার চেম্বার কুলিং সিস্টেম-সহ আসা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। বেস মডেলে আছে ১২০ হার্টজ পর্যন্ত প্রোমোশন সহ ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিডিআর ডিসপ্লে। আর আইফোন ১৭ প্রো ম্যাক্স ডিভাইসে একই ফিচার-সহ ৬.৯ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় হ্যান্ডসেটের ডিসপ্লে ৩০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আর সুরক্ষার জন্য এগুলিতে সিরামিক শিল্ড ২ ব্যবহার করা হয়েছে।আইফোন ১৭ প্রো মডেল দুটিতে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী নতুন এ১৯ প্রো চিপসেট দেওয়া হয়েছে। অ্যাপল দাবি করেছে যে এই চিপ পুরানো প্রজন্মের চিপের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত দ্রুত পারফরম্যান্স অফার করবে। এতে ছয়-কোর সিপিইউ এবং ছয়-কোর জিপিইউ উপস্থিত আছে।

ক্যামেরার কথা বললে, আইফোন ১৭ প্রো হ্যান্ডসেট দুটিতে ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে আগের প্রো মডেলে ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ছিল। অ্যাপল বলছে যে এই সেন্সরটি ৫৬ শতাংশ বড়। আর এতে ৮এক্স অপটিক্যাল জুম, ৪০ ডিজিটাল জুম সাপোর্ট করবে। সামনের দিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় স্মার্টফোনে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স ডিভাইস দুটি আইওএস ২৬ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। এই ওএসে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে। যার মাধ্যমে মেসেজ, ফেসটাইম এবং ফোন অ্যাপে লাইভ ট্রান্সলেট সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।ব্যাটারির কথা বললে, অ্যাপল দাবি করেছে যে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলটি সেরা ব্যাটারি লাইফ অফার করবে। আর ডিভাইসগুলি ২০ মিনিটের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *