কয়েক লাখ মানুষের ফোনে নজরদারি পাকিস্তানের! নিয়ন্ত্রণ ইন্টারনেটেও

Spread the love

পাকিস্তানের কীর্তি ঘিরে এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট প্রকাশ্যে। রিপোর্টে বলা হয়েছে, নিজের দেশের লক্ষ লক্ষ নাগরিকের ওপর নজরদারি চালাচ্ছে পাকিস্তান। ফোনে আড়িপাতা সম্পর্কিত সিস্টেম ও চিন নির্মিত ইন্টারনেট ফায়ারওয়েল প্রযুক্তি ব্যবহার করে সেদেশের বহু মানুষের যোগাযোগের ওপর নজরদারি চালাচ্ছে পাকিস্তান। সেদেশে অনলাইন স্বাধীনতাও রয়েছে ইসলামাবাদের রাশে। এমনই দাবি রিপোর্টের।

রিপোর্টের বিস্ফোরক দাবি, পাকিস্তানের ‘ল ফুল ইন্টারসেপ্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ অন্তত ৪ মিলিয়ন মোবাইল ফোন ক্রমাগত নজরে রাখতে পারে। অন্যদিকে, চিন নির্মিত ফায়ারওয়েল ‘ওয়েব মনিটারিং সিস্টেম ২.০’ আলাদা করে ছেঁকে দেয় ইন্টারনেট ট্রাফিক, এর ফলে বহু ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গোটা দেশ জুড়ে কখনও ব্লক করা হয় বা কখনও তার অ্যাকসেস ধীর গতিতে হয়।অ্যামনেস্টির রিপোর্ট বলছে, ‘নজরদারি প্রযুক্তি দিয়ে পাকিস্তান নজর রাখছেস, চুপ করিয়ে দিচ্ছে, ভিন্নমত দমন করছে আবার কখনও যা কোনও রকমের বৈধতা ছাড়াই চলছে।’ বলা হচ্ছে, পাকিস্তান জু়ডে বহু ফোনে আড়ি পাতা চলছে, যা অনলাইন কনটেন্টও নজরদারিতে রাখছে।পাকিস্তানের এই নজরদারি পরিকাঠামো একাধিক দেশের প্রযুক্তিতে ভর করে চলছে বলেও দাবি রিপোর্টের। ইন্টারনেটে নজরদারি করা ফায়ারওয়েল যোগান দিচ্ছে চিনা গিজ নেটওয়ার্ক। যাতে মার্কিন মুলুকের নায়াগ্রা নেটওয়ার্কের যন্ত্রাংশ আছে, আর ফ্রান্সের থালাস গ্রুরপের সফ্টওয়্যার রয়েছে। ফোনে আড়িপাতা সিস্টেম পাকিস্তান পেয়েছে জার্মানির উইটিম্যাকো থেকে। আর তা কার্যকরি করেছে আমিরশাহি নিরেভর ডেটাফিউসন দ্বারা।

বেশ কিছু রিপোর্ট বলছে, ইউটিউব, ফেসবুক, এক্স (টুইটার)-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলে বেশি সীমাবদ্ধ করা হচ্ছে, যেখানে প্রায়ই ইন্টারনেট সংযোগ বন্ধ থাকে। এদিকে, অ্যামনেস্টির দাবি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ব্যক্তিগত কল অনলাইনে ফাঁস হওয়ার অভিযোগের পর ২০২৪ সালে ইসলামাবাদ হাইকোর্টে দায়ের করা একটি মামলার উপর ভিত্তি করে তাদের অনুসন্ধানগুলি তৈরি করা হয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এবং গোয়েন্দা সংস্থাগুলি ফোন ট্যাপিং চালানো বা এই সক্ষমতা থাকার কথা অস্বীকার করেছে। কিন্তু পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক কোম্পানিগুলি স্বীকার করেছে তাদের ইতিমধ্যেই এলআইএমএস ইনস্টল করার নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *