আধার কার্ড লিঙ্ক মোবাইল নম্বর কীভাবে চেক করবেন? আজকের ডিজিটাল যুগে আধার কার্ড স্রেফ পরিচয়পত্র নয়। ব্যাঙ্কিং, সরকারি প্রকল্প, ভর্তুকির মতো বিভিন্ন ক্ষেত্রে তথ্য যাচাইয়ের সময় আধার কার্ড লাগে। আর ওটিপির জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হয়। কিন্তু অনেকেই ভুলে যান যে তাঁদের কোন মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে।
এখন সহজেই চেক করতে পারবেন মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা। অনেক ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা নম্বরটি নিজের কাছে থাকে না। এমনকী এটাও মনে থাকে না যে কোন নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে। এই সমস্যা সমাধানের জন্য একটি সহজ অনলাইন টুল নিয়ে এসেছে UIDAI, যেখানে আপনি জানতে পারবেন যে মোবাইল নম্বরটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা।নম্বর লিঙ্ক থাকলে কোন মেসেজ পাবেন? পুরো প্রক্রিয়াটি সহজ। নিজের আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। তারপর সেই নম্বরে OTP আসবে। যদি নম্বরটি লিঙ্ক থাকে, তাহলে WELCOME মেসেজ পাবেন। যদি না থাকে, তাহলে আপনাকে আপডেট করতে হবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক চেক করা কেন জরুরি? আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অনেক কারণে জরুরি। ব্যাঙ্কিং পরিষেবা (যেমন নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই-ওয়ালেট) বা সরকারের পাঠানো OTP যাচাই করার জন্য ফোন নম্বর লাগে। যদি না থাকে, তাহলে OTP আসবে না, পরিষেবা বন্ধ হয়ে যাবে। তাই এটি নিশ্চিত করা খুব জরুরি যে আপনার মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক আছে।UIDAI থেকে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা, সেটা এইভাবে চেক করতে হবে? UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)-এর ওয়েবসাইট বা MyAadhaar পোর্টালে গিয়ে আপনি জানতে পারবেন যে আপনার Aadhaar-এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা MyAadhaar পোর্টাল খুলুন। ‘Aadhaar Services’-এ যান এবং সেখানে ‘Verify Email/Mobile Number’ অপশনটি নির্বাচন করুন।

আপনার আধার নম্বর টাইপ করুন। যে মোবাইল নম্বর দিন, যেটি আপনি চেক করতে চান। ক্যাপচা পূরণ করুন। আপনার নম্বরে OTP আসবে, তা লিখুন। OTP যাচাইয়ের পর আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে, তাহলে আপডেট করতে পারেন।Aadhaar কার্ডে মোবাইল নম্বর কিভাবে আপডেট করবেন – যদি আপনি জানতে পারেন যে আপনার নম্বরটি লিঙ্ক নয়, তাহলে আপনি নম্বরটি আপডেট করতে পারেন। ধাপ ১- Aadhaar এনরোলমেন্ট/সেবা কেন্দ্রে গিয়ে: সেখানে Aadhaar সংশোধন ফর্ম পূরণ করে, আপনার নতুন নম্বরের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এবং বায়োমেট্রিক যাচাই করিয়ে আপডেট করান।তারপর Self-Service Update Portal (SSUP)-এর মাধ্যমে (যদি আপনার কাছে ইতিমধ্যেই কোনও মোবাইল নম্বর আধার কার্ডে রেকর্ড করা থাকে এবং আপনি অন্যান্য তথ্য পরিবর্তন করতে চান) প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন এবং নতুন নম্বরের যাচাই OTP-র মাধ্যমে করুন।
মনে রাখবেন যে মোবাইল নম্বর আপডেট করার জন্য প্রায়ই বায়োমেট্রিক যাচাই প্রয়োজন, যাতে নিরাপত্তা বজায় থাকে। শুধুমাত্র UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা MyAadhaar অ্যাপ থেকেই যাচাই বা আপডেট করুন। ওটিপি এবং আধার নম্বর ইত্যাদি তথ্য কোনও অপরিচিত ব্যক্তিকে দিবেন না। যদি আপনি কখনও মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন, তাহলে পুরনো নম্বরে UIDAI-এর কাছ থেকে OTP না পাওয়ার কারণে আপডেট প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।